দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ সবুজ হাওলাদার (২৮) মারা গেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের বাঁশতলা হাওলাদার বাড়ির বাসিন্দা। গত ২০ আগস্ট মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটিতে উঠে পড়েন। সেখানে বিদ্যুতায়িত হয়ে তার শরীরের প্রায় ৫০ শতাংশ দগ্ধ হয়। একই ঘটনায় তাঁর একটি হাতও ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সবুজের পরিবারের আর্থিক অবস্থা ছিল দুর্বল। তার আপন বলতে ছিলেন শুধু মা। চিকিৎসার খরচ চালানো পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন যুবক তার চিকিৎসার জন্য সহযোগিতা সংগ্রহেরও চেষ্টা করেন।
সবুজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
যে আই